মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৩৫
শায়বান ইবনু ফাররুখ (রহঃ) ... আবদর রহমান ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আব্দুর রহমান ইবনু সামুরাহ! তুমি শাসন ক্ষমতা চেয়ো না। কারণ, যদি তোমাকে চাওয়ার কারণে তা দেওয়া হয়, তবে তার দায়িত্ব, তোমার উপর বর্তাবে। আর চাওয়া ব্যতীত তোমাকে তা অর্পণ করা হলে এ ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে। আর যখন তুমি কোন কাজের ব্যাপারে কসম কর; তারপর তার বিপরীত কাজকে তুমি উত্তম মনে কর, তবে তুমি তোমার কসমের কাফফারা আদায় করবে এবং যা উত্তম তা পালন করবে। আবূ আহমাদ আল জালুদী ... জারীর ইবনু হাযিম (রহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।