মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৪৫
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... হাম্মাম ইবন মুনাব্বিহ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদীস বর্ণনা করেছেন। সে সবের মধ্যে অন্যতম- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর কসম! তোমাদের কারো তার পরিবারের সাথে (কোন বিষয়ে) আল্লাহর নামে কসম করে তাতে অনমনীয়তা দেখানো অধিক গুনাহের কারণ বলে বিবেচিত হবে- কসম করে আল্লাহর (ফরযকৃত) নির্ধারিত (শপথ ভঙ্গের) কাফফারা আদায় করার তুলনায়।