মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৫৩
ইবনু উমার (রাঃ) তার এক গোলামকে ডাকালেন। এরপর তার পিঠে (প্রহারের) দাগ দেখতে পেলেন। তিনি তাকে বললেনঃ তুমি কি এতে ব্যথা অনুভব করছ? সে বলল না। তখন তিনি বললেন, তুমি মুক্ত। বর্ণনাকারী বলেন, এরপর তিনি মাটি থেকে কোন বস্তু তুলে নিয়ে বললেন, তাকে আযাদ করার মধ্যে এতটুকু পুণ্যও মেলেনি। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার গোলামকে বিনা অপরাধে প্রহার করস কিংবা চপোটাঘাত করল, এর কাফফারা হল তাকে মুক্ত করে দেয়া।