মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৫৫
তিনি বলেন যে, একদা আমি আমাদের এক গোলামকে চপোটাঘাত করলাম। এরপর আমি পলায়ন করলাম এবং যোহরের সালাতের পূর্বক্ষণে ফিরে এলাম। আমি আমার পিতার পিছনে সালাত আদায় করলাম। তিনি তাকে এবং আমাকে ডাকালেন। গোলামকে বললেন, তুমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ কর। সে মাফ করে দিল। এরপর তিনি বললেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালে বনী মুকাররিন গৌত্রের অন্তর্ভুক্ত ছিলাম। আমাদের মাত্র একটি গোলাম (দাস) ছিল। আমাদের কোন একজন তাকে চপোটাঘাত করল এবং এ সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছল। তখন তিনি বললেনঃ তোমরা তাকে মুক্ত করে দাও। তারা বলল, সে ব্যতীত আমাদের অন্য কোন খাদিম নেই। তখন তিনি বললেনঃ তোমরা তার কাছ হতে সেবা গ্রহণ করতে থাকবে, যখনই তার থেকে মুখাপেক্ষীহীন হবে তখনই তোমরা তাকে মুক্ত করে দিবে।