Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৬৮

প্রায় ১ মিনিট · ১৩৭ শব্দ

আহমাদ ইবনু ইউনূস, আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... সকলেই আ’মাশ (রহঃ) ... থেকে এই একই সূত্রে উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন। আর তিনি যুহায়র ও আবূ মুয়াবিয়া (রাঃ) থেকে বর্ণিত হাদীসে 'তোমার মধ্যে অজ্ঞতা যুগের কর্মকাণ্ড বিদ্যমান' এই কথার পর কিছু অতিরিক্ত সংযোগ করেছেন। তিনি বলেন, আমি বললাম, তা কি আমার বৃদ্ধ বয়সেও? তিনি বলেন, হ্যাঁ। আর আবূ মুয়াবিয়ার বর্ণনায় আছে- হ্যাঁ, তোমার এ বৃদ্ধ বয়সেও। আর ঈসা (রহঃ) এর হাদীসে আছে, যদি সে তাকে সাধ্যাতীত কোন কাজ চাপিয়ে দেয়, যা সে করতে অক্ষম, তবে তাকে বিক্রি করে দেবে। আর যুহায়র (রহঃ) এর হাদীসে আছে “তবে সে তাকে সাহায্যও করবে”। আবূ মুয়াবিয়ার (রাঃ) হাদীসে “সে তাকে বিক্রি করে দিবে” অথবা “সাহায্য করবে” কোন কথার উল্লেখ নেই। 'তুমি তাকে এমন কাজের ভার চাপিয়ে দিও না, যা করতে সে অক্ষম' একথা পর্যন্তই হাদীস শেষ করা হয়েছে।

ছবি বানান