Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৭১

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কোন গোলাম খাবার রান্না করে তার (মনিবের) কাছে নিয়ে আসে। এমন খাবার যার তাপ ও ধোঁয়া সে সহ্য করেছে, তখন তার উচিত হবে তাকে কাছে বসিয়ে তা থেকে কিছু খাবার প্রদান করা। আর যদি খাবারের পরিমাণ অতি অল্প হয়, তবে সে যেন তার হাতে অন্তত এক-গ্রাস অথবা দুগ্রাস খাবার তুলে দেয়। বর্ণনাকারী দাঊদ (রহঃ) ... বলেন যে, أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ এর অর্থلُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ --এক লুকমা অথবা দু’লুকমা।

ছবি বানান