Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৭৪

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রীতদাস সৎ গোলামের জন্যে দুটি পুরস্কার রয়েছে। সেই মহান আল্লাহর শপথ। যার হাতে আবূ হুরায়রার জীবন, যদি আল্লাহর পথে জিহাদ করা, হজ্জ করা এবং আমার মায়ের সেবা করা এসব কর্তব্য (আমার দায়িত্বে) না থাকত তবে গোলাম অবস্থায় মৃত্যু বরণকেই আমি অধিক পছন্দ করতাম। বর্ণনাকারী বলেন, আমরা জানতে পারলাম যে, আবূ হুরায়রা (রাঃ) হজ্জে গমন করেননি তাঁর মায়ের মৃত্যুর আগে। কেননা, তিনি সর্বদা তাঁর সাহচর্যে থেকে সেবা করতেন। বর্ননাকারী আবূ তাহের তাঁর বর্ণিত হাদীসেلِلْعَبْدِ الْمُصْلِحِ (সৎ গোলামের জন্যে) কথাটির উল্লেখ করেছেন। কিন্তুالْمَمْلُوكَ (ক্রীতদাস) শব্দটি তিনি উল্লেখ করেন নি।

ছবি বানান