মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৭৭
মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) হাম্মাম ইবন মুনাব্বিহ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদীস বর্ণনা করেছেন। তার অন্যতম (হাদীস) তিনি (আবু হুরায়রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঐ গোলামের জন্য কতইনা উত্তম (পুরস্কার রয়েছে) যে, উত্তমরূপে আল্লাহর ইবাদত করেএবং আপন মনিবের উত্তম সেবা করে মৃত্যুবরণ করেছে, তার জন্য কতইনা উত্তম প্রতিদান রয়েছে।