মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৮১
কুতায়বা ইবনু সাঈদ, মুহামদ ইবনু রুহম, মুহাম্মদ ইবনু মুসান্না, আবূ রাবী, আবূ কামিল, যুহায়র ইবনু হারব, ইসহাক ইবনু মানসুর, মুহাম্মদ ইবনু রাফি, হারুন ইবনু সাঈদ আইলী (রহঃ) ... সকলেই ইবনু উমার (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীস বর্ণনা করেছেন। আর আয়্যুব ও ইয়াহইয়া ইবন সাঈদ (রহঃ) ব্যাতিত অন্য সকলে তাদের বর্ণিত হাদীসেوَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ (আর যদি তার কাছে প্রচুর সম্পদ বিদ্যমান না থাকে, তবে সে যে অংশ আযাদ করল তাই শুধূ আযাদ হবে) এইরূপ বাক্যের উল্লেখ নেই। আর তারা (দু’জন) একথাও বলেছেন যে, আমরা জানিনা যে, প্রকৃতপক্ষেই এই শব্দগুলো হাদীসের অন্তর্ভুক্ত, না বর্ননাকারী নাফি (রহঃ) নিজের পক্ষ হতেই এইগুলো বলেছেন। উল্লিখিত বর্ণনাকারীদের কারো বর্ণনায় আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনিনি কথাটা নেই, একমাত্র লাইস ইবনু সা’দ এর হাদীস ব্যতিত।