মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৯১
আনসারী একজন লোক তাঁর গোলামকে এই শর্তে আযাদ করল যে, তুমি আমার মৃত্যুর পর স্বাধীন। সে গোলাম ব্যতিত তার আর কোন সম্পদও ছিলনা। এই সংবাদ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছল। তখন তিনি বললেনঃ কে আছ যে, তাকে আমার নিকট হতে ক্রয় করবে। তখন নু’আয়ম ইবনু আবদুল্লাহ (রাঃ) আটশ দিরহামের বিনিময়ে তাকে ক্রয় করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ অর্থ আনসারীকে দিয়ে দিলেন। আমর (রহঃ) বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহকে (রাঃ) কে বলতে শুনেছি যে, সে ছিল একজন কিবতী গোলাম। সে (আবদুল্লাহ ইবনু যুবাহার (রাঃ) এর খিলাফতের) প্রথম বছর মৃত্যুবরণ করেছে।