Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২০০

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... বুশায়র ইবনু ইয়াসার (রহঃ) থেকে বর্ণনা করেন যে, হারিসা গোত্রের এক আনসারী ব্যক্তি যাকে আবদুল্লাহ ইবনু সাহল ইবনু যায়িদ নামে ডাকা হতো, সে এবং তার এক চাচাতো ভাই যাকে মুহায়্যিসা ইবনু মাসউদ ইবনু যায়িদ নামে ডাকা হতো ... এর পরবর্তী হাদীসের অংশটুকু লাইস (রহঃ) এর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন এবং তার হাদীসের শেষকথাঃ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ (তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ হতে তার দিয়্যাত আদায় করেছেন) পর্যন্ত বর্ণনা করেন। ইয়াহইয়া (রহঃ) বলেন, আমার নিকট বুশায়র ইবনু ইয়াসা (রহঃ) বর্ননা করেছেন, তিনি বলেন, সাহল ইবনু আবূ হাসমা (রাঃ) আমাকে জানিয়েছেন যে, 'নিশ্চয় ফরয হিসেবে আদায়কৃত ঐ সমস্ত 'দিয়্যাতের' আস্তাবলে একটি উটনী আমাকে লাথি মেরেছিল।

ছবি বানান