মুসলিম শরীফ - হাদীস নং ৪,২০৯
তিনি বলেন, একদা আমি উমার ইবনু আবদুল আযীয (রহঃ) এর পিছনে বসা ছিলাম। তিনি জনগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা 'কাসামাহ' (খুনের ব্যাপারে হলফ করা) সম্পর্কে কি বল? আম্বাসাহ (রহঃ) বললেনঃ আমাদের কাছে আনাস ইরন মালিক (রাঃ) (এ বিষয়ে) এমন এমন হাদীস বর্ণনা করেছেন। আমি বললাম, আনাস (রাঃ) বিশেষ করে আমাকে হাদীসটি বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদল লোক আগমন করল। এরপর আনাস আইউব এবং হাজ্জাজ এর অনুরূপ হাদীস বর্ণনা করেন। আবূ কিলাবা (রহঃ) বলেনঃ, আমি যখন (হাদীসের বর্ণনা) শেষ করলাম, তখন আম্বাসাহ (রহঃ) সুবহানাল্লাহ বললেনঃ। (অর্থাৎ আশ্চর্যান্বিত হলেন।) আবূ কিলাবা (রহঃ) বর্ণনা করে বলেন, আমি তখন বললাম, হে আম্বাসাহ! আপনি কি আমাকে (মিথ্যার ব্যাপারটি) সন্দেহ করছেন? তখন তিনি বললেন, না। আমার কাছে আনাস (রাঃ) এরূপেই হাদীস বর্ণনা করেছেন। হে সিরিয়াবাসী! তোমরা সর্বদাই কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমাদের মাঝে এই লোক বিদ্যমান থাকবেন। অথবা (রাবীর সন্দেহ) তার মত লোক তোমাদের মাঝে অবস্থান করবেন। (অর্থাৎ এ দ্বারা তিনি আবূ কিলাবা (রহঃ) এর প্রশংসা করলেন।)