Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২১১

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, ’উরায়না’ গোত্রের একদল লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করল। এরপর তারা ইসলাম গ্রহণ করল এবং তাঁর কাছে বায়আত গ্রহন করল। মদিনায় তখন ’মূম’ রোগের প্রাদুর্ভাব ঘটল। (الْمُومُ হল ব্যাধি الْبِرْسَامُ মস্তিষ্কের রোগ, কিংবা হার্টের রোগ অথবা উদুরী রোগ।) এরপর তিনি উল্লিখিত হাদীসের বর্ননাকারীদের অনুরূপ হাদীস বর্ণনা করেন। তবে তার বর্ণনায় অধিক আছে যে, তার কাছে তখন বিশজনের মত আনসারী যুবক ছিল। তাদেরকে তিনি ওদের উদ্দেশ্যে প্রেরন করলেন এবং তাদের সঙ্গে একজন ’কাইফ’ (পদচিহ্ন বিশারদ এমন অভিজ্ঞ লোক) প্রেরণ করলেন। যিনি তাদের পদচিহ্ন দেখে গন্তব্য স্থল নির্ণয়ে সক্ষম।

ছবি বানান