মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,২১৯
তিনি বলেন, ইয়ালা ইবনু মুনইয়া অথবা ইবনু উমাইয়া (রাঃ) এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হল। তখন একজন অপর জনের হাতে দাঁত দিয়ে কামড় দিল। সে যখন তার হাত তার মুখ থেকে সজোরে টেনে আনল তখন তার সামনের একটি দাঁত উপড়ে ফেলল। ইবনু মুসান্না (একটি স্থলে) দু’টি দাঁত বলেছেন। উভয়েই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে পরস্পরের বিরুদ্ধে নালিশ করল। তখন তিনি বললেনঃ তোমরা কেউ অন্য কাউকে এমনভাবে কামড় দেয় যেমনভাবে উটে কামড়ে দেয়? তবে এর জন্য কোন (দিয়্যাত) ক্ষতিপূরণ নাই।