Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২২৫

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তাবুকের যুদ্ধ করেছি। বর্ননাকারী বলেন, ইয়ালা বলতেন, ঐ যুদ্ধ আমার নিকট সর্বাধিক নির্ভরযোগ্য (পূণ্যের) কাজ ছিল। আতা (রহঃ) বলেন, সাফওয়ান (রহঃ) বলেছেন যে, ইয়ালা (রাঃ) বলেছেন, আমার একজন শ্রমিক ছিল সে এবং অপর এক ব্যক্তি পরস্পর সংঘর্যে লিপ্ত হল। এতে একজন অপরজনের হাতে কামড় দিল। বর্ণনাকারী বলেন, তাদের দু’জনের মধ্যে কে অন্যের হাতে কামড় দিয়েছিল তা সাফওয়ান (রাঃ) আমাকে অবহিত করেছেন যে, যে ব্যক্তির হাতে কামড় দিয়েছিল সে ব্যক্তি কামড় দাতার মুখ থেকে তার হাত সজোরে টেনে নিল। এতে তার একটি বা দু’টি দাঁত পড়ে গেল। তখন উভয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে অভিযোগ পেশ করল, তখন তিনি তার দাঁতের দাবী নাকচ করে দিলেন।

ছবি বানান