Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২২৭

প্রায় ২ মিনিট · ১৬০ শব্দ

রুবায়্যি (রাঃ) এর ভগ্নি হারিসার মাতা জনৈক ব্যক্তিকে আহত করল। এ ব্যাপারে তারা (তার আত্নীয়য়েরা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নালিশ করল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল কিসাস! আল কিসাস! (অর্থাৎ এতে কিসাস আরোপিত হবে।) তখন বুবায়্যি এর মা বললেন, হে আল্লাহর রাসুল! অমুকের (উম্মে হারিসার) নিকট হতে কি কিসাস নেয়া হবে? আল্লাহর কসম! তাঁর নিকট হতে কিসাস না নেয়া হবে না। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুবহানাল্লাহ! (অর্থাৎ আশ্চার্যান্বিত হয়ে বললেন) হে রুবায়্যির মা! কিসাস নেয়া তো আল্লাহর কিতাবের বিধান। তিনি বললেন, জী না। আল্লাহর শপথ নিয়ে আরয করছি, তার নিকট হতে কখনও কিসাস (বদলা) নেয়া হবে না। বর্ণনাকারী বলেন, তিনি বারবার একথা বলতে ছিলেন। পরিশেষে আহত তারা (প্রতিপক্ষ) দিয়্যাত (ক্ষতিপূরণ) নিতে সম্মত হল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহর বান্দাগণের মখ্যে এমনও লোক আছেন, যদি সে আল্লাহর নামে শপথ করে কোন কথা বলে তখন আল্লাহ তায়ালা তাকে সত্যে পরিণত করেন।

ছবি বানান