মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪২৪
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চর্ম নির্মিত গম্বুজে হেলান দিয়ে বসে আমাদের সম্মোধন করে বললেনঃ জেনে রাখ, মুসলিম ব্যতীত কেউ-ই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর বললেনঃ আল্লাহ! আমি পৌছে দিয়েছি? হে আল্লাহ! তুমি সাক্ষী থাক। তারপর বললেনঃ তোমরা কি পছন্দ কর যে, তোমরা জান্নাতীদের এক চতুর্থাংশ হবে? আমরা বললাম, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ! এরপর তিনি বললেনঃ তোমরা কি পছন্দ কর যে, তোমরা জান্নাতীদের এক-তৃতীয়াংশ হবে? আমরা বললাম, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তবে আমি আশা করি যে, তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। তোমরা অন্যান্য উম্মতের তুলনায় অথবা (সংখ্যায়) সাদা ষাড়ের গায়ে একটি কালো পশমের মত অথবা কাল ষাড়ের গায়ে একটি সাদা পশমের মত।