মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৬৯
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যখন ওহী অবতীর্ণ হতো, তখন তাঁকে ক্লান্ত মনে হতো এবং তার মুখমণ্ডলে ক্লান্তির চিহ্ন পরিস্ফুটিত হত। বর্ণনাকারী বলেন, একদা যখন তাঁর ওপর ওহী অবতীর্ণ হলো তখন তাঁর অবস্থা ঐরূপ হল। এরপর যখন তার কষ্টকর অবস্থা কেটে গেল (ওহী বন্ধ হয়ে গেল) তখন তিনি বললেনঃ তোমরা আমার কাছে হতে গ্রহণ কর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের (মহিলাদের) জন্য একটি পথ বের করে দিয়েছেন। বিবাহিত পুরুষ ও বিবাহিতা মহিলার সাথে এবং অবিবাহিত অবিবাহিতা মেয়ের সাথে ব্যভিচার করে, তবে বিবাহিত ব্যক্তিকে একশ বেত্রাঘাত এরপর পাথর নিক্ষেপ (করে হত্যা করবে)। আর অবিবাহিতকে একশ বেত্রাঘাত করবে, এরপর এক বছরের জন্য নির্বাসন দেবে।