মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৮০
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... দাউদ (রহঃ) থেকে একই সুত্রে উল্লিখিত হাদীসের মর্মার্থ বর্ণনা করেন। তিনি তার হাদীসে উল্লেখ করেন যে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালবেলা দণ্ডায়মাল হলেন এবং আল্লাহর প্রশংসা শেষে বললেন, তাদের কি পরিণতি হবে যখন আমরা যুদ্ধে গমন করি তখন তাদের কেউ কেউ আমাদের পিছনে থেকে যায় এবং পাঠার আওয়াযের ন্যায় আওয়ায করে। (অর্থাৎ দুষ্কার্য করে।) কিন্তু তার বর্ণনায় 'আমাদের পরিবারবর্গের মধ্যে' কথাটি বর্ণনা করেননি।