মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৯৬
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যদি তোমাদের কোন দাসী ব্যভিচার করে এবং তার ব্যভিচার কার্য প্রকাশ পায় (প্রমানিত হয়) তবে তাকে শরীয়াতের নির্ধারিত শাস্তি হদ্দ রূপে বেত্রাঘাত করবে এবং তাকে কোন প্রকার নিরবাসন (ভৎসনা) করবে না। এরপর যদি দ্বিতীয়বার সে ব্যাভিচার করে, তবে তাকে (শরীয়াত কর্তৃক নির্ধারিত শাস্তি) হদ্দ রূপে বেত্রাঘাত করবে এবং তাকে কোন প্রদার নির্বাসন (ধমক) দিবে না। এরপর যদি তৃতীয়বার ব্যভিচার করে এবং তার ব্যভিচার কার্য প্রকাশ পায়। তবে তাকে বিক্রি করে দেবে, চুলের দড়ি পরিমাণ মূল্যে হলেও। (অর্থাৎ অতি কম মূল্য হলেও।)