Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৯৮

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

যখন কোন অবিবাহিত দাসী ব্যভিচার করে এর হুকুম সম্পর্ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হল। তখন তিনি বললেন, যদি সে ব্যাভিচার করে তবে তাকে বেত্রাঘাত করবে। আবার যদি সে ব্যভিচার করে তবে আবারও বেত্রাঘাত করবে। এরপরও যদি সে ব্যভিচার করে তবে তাকে বেত্রাঘাত করবে এবং পরিশেষে তাকে বিক্রি করে দেবে, যদি একটি দড়ির মূল্য (মূল্যের) বিনিময়েও হয়। ইবনু শিহাব (সন্দেহসূচক) বর্ণনা করেছেন যে, আমি জানি না বিক্রি করার নির্দেশটি কি তৃতীয় বারের পরে, না চতুর্থ বারের পরে। কা’নবী (রহঃ) তার বর্ণনায় বলেন যে, ইবনু শিহাব (রহঃ)الضَّفِيرُ শব্দের অর্থالْحَبْلُ (দড়ি) বলেছেন।

ছবি বানান