মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩০৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদিন এক ব্যক্তিকে নিয়ে আসা হল যে মদপান করেছিল। তখন তিনি দু’টি খেজুরের ডাল দিয়ে চল্লিশ বারের মত তাকে বেত্রাঘাত করলেন। বর্ণনাকারী বলেন যে, আবূ বকর (রাঃ) ও (তার খিলাফত আমলে) তাই করেন। পরে যখন উমার (রাঃ) খালীফা হলেন, তিনি এ ব্যাপারে বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ চাইলেন। তখন আবদুর রহমান (রাঃ) বললেন, (শরীয়াতে নির্ধারিত) লঘুতম হদ্দে রয়েছে (বেত্রাঘাত)। তখন উমার (রাঃ) এরই আদেশ দিলেন।