মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩০৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপানে খেজুরের ডাল ও চপ্পল (জুতা) দ্বারা প্রহার করেছেন। আবূ বকর (রাঃ) (তাঁর আমলে) চল্লিশটি বেত্রাঘাত করেছেন। উমার (রাঃ) এর খিলাফত কালে মানুষের সমৃদ্ধি এলে তারা সবুজ শ্যামল ও ঘন বসতিপূর্ণ এলাকায় বসবাস আরম্ভ করলো। (অর্থাৎ মদ পানের পরিমাণ বৃদ্ধি পেল) তিনি তাদেরকে (সাহাবীদের) বললেন, মদ্যপানের বেত্রাঘাত সম্পর্কে আপনাদের অভিমত কি? আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) বললেন, এ ব্যাপারে আমি মনে করি যে, আপনি (শরীয়াতে নির্ণীত) লঘুতর হদ্দের সমপরিমাণ নির্ধারণ করুন। তখন উমার (রাঃ) (মদ পানের দণ্ড) আশিটি বেত্রাঘাত নির্ধারণ করেন।