Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩০৮

প্রায় ২ মিনিট · ২২৯ শব্দ

তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ) এর কাছে উপস্থিত ছিলাম। তখন ওয়ালীদকে তাঁর কাছে আনা হল। সে ফজরের দু’রাকাআত সালাত আদায় করে বলেছিল, আমি আরো অধিক রাকআত আদায় করবো? তখন দু’ব্যক্তি ওয়ালীদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। তন্মধ্যে একজনের নাম ছিল হুমরান। সে বলল, ঐ মদ খেয়েছেন। দ্বিতীয় ব্যক্তি সাক্ষী দিল যে, সে তাকে বমি করতে দেখেছে। তখন উসমান (রাঃ) বললেনঃ সে মদ খাওয়ার কারনেই বমি করেছে। অতএব তিনি বললেন, হে আলী (রাঃ) আপনি উঠুন এবং তাকে বেত্রাঘাত করুন। তখন আলী হাসান (রাঃ) কে বললেন; হে হাসান! তুমি উঠ এবং তাকে বেত্রাঘাত কর। হাসান (রাঃ) বললেন, 'যে ক্ষমতার স্বাদ ভোগ করেছে সেই তার তিক্ততা ভোগ করুক।' (এতে যেন আলী (রাঃ) তার প্রতি ক্ষুব্ধ হলেন।) অতঃপর তিনি বললেনঃ, হে আবদুল্লাহ ইবনু জা’ফর! তুমি উঠ এবং তাকে বেত্রাঘাত কর। তখন বললেন থামো! নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশটি বেত্রাঘাত করেছেন। তিনি তাকে বেত্রাঘাত করলেন। আর আলী (রাঃ) তা গণনা করলেন। যখন চল্লিশটি বেত্রাঘাত করা হল- এবং আবূ বকর (রাঃ)ও (তাঁর খিলাফতকালে) চল্লিশটি মেরেছেন। আর উমার (রাঃ) (তার খিলাফতকালে) আশিটি মেরেছেন। আর এর প্রতিটিই সুন্নাত। তবে এটি (চল্লিশটি) আমার নিকট অধিক পছন্দনীয়। আলী ইবনু হুজর (রহঃ) তাঁর বর্ণনায় কিছু অধিক বর্ণনা করেছেন। ইসমাঈল (রহঃ) বলেন যে, আমি তা দানাজ থেকে শুনেছিলাম, কিন্তু তা আমার মনে নেই।

ছবি বানান