Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩১৬

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ও কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পশুর আঘাত ক্ষতিপূরণ মুক্ত, কুপে (নিপতিত হয়ে হতাহত হওয়া) ক্ষতিপূরণ মুক্ত এবং খনিতে নিপতিত হয়ে হতাহত হওয়া ক্ষতিপূরণ (দায়) মুক্ত। (অর্থাৎ ঐসব কারণে যদি কেউ আহত বা নিহত হয়, তবে এতে কোন “দিয়্যাত” বা ক্ষতিপূরণ নেই) আর গুপ্তধন অথবা খনিজ পদার্থে এক পঞ্চমাংশ নির্ধারিত।

ছবি বানান