Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩১৯

প্রায় ১ মিনিট · ৫৬ শব্দ

মুহাম্মাদ ইবনু রুমহ ইবনু মুহাজির (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) এর সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ কুপের মধ্যে পতিত হয়ে কেউ আহত বা নিহত হলে তা ক্ষতিপূরণ মুক্ত, খনিতে আহত হলে তাও ক্ষতিপূরণ মুক্ত এবং পশুর আক্রমণে আহত হলেও তা ক্ষতিপূরণ মুক্ত। আর খনিতে অথবা গুপ্তধনে এক পঞ্চমাংশ নির্ধারিত।

ছবি বানান