মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩২১
আবূ তাহির আহমাদ ইবনু আমর ইবনু সারহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি লোকের দাবী অনুসারে তাদের প্রার্থিত বস্তু প্রদান করা হতো তবে যে কোন লোক অপর ব্যক্তির জানমাল দাবী করে বসতো। তাই বিবাদীর জন্য শপথ নেওয়ার বিধান রয়েছে।