মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩২৪
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মুকাদ্দমা নিয়ে আমার কাছে আগমন করে থাক এবং তোমাদের একজন অপরজন অপেক্ষা যুক্তিতর্কে অধিক বাকপটু হয়ে থাকে। স্বীয় দাবী প্রতিষ্ঠার চেষ্টা করো। আমি কথা শুনে তার অনুকুলে রায় প্রদান করি। সূতরাং এতে যদি তার ভাইয়ের হকের কিছু তাকে প্রদান করি (বাস্তবে হয়ত এতে তার কোন অধিকারই নেই) তখন তার কর্তব্য হবে তা গ্রহণ না করা। কেননা, এতে যেন আমি তাকে জাহান্নামের এক খন্ড অগ্নি প্রদান করলাম।