মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৩৭
তিনি বলেন, মুগীরা (রাঃ) মুযাবিয়া (রাঃ) এর নিকট পত্র লেখেনঃ “আপনার উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনটি বিষয় হারাম করেছেন এবং তিনটি কাজ নিষিদ্ধ করেছেন। তিনি হারাম করেছেনঃ পিতামাতার অবাধ্যতা, কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখা এবং হক আদায় না করা ও না-হক কিছু প্রার্থনা করা। আর তিনি তিনটি কাজ নিষিদ্ধ করেছেন, তা হলোঃ ১. অনর্থক কথাবার্তা বলা, ২. অধিক প্রশ্ন করা এবং ৩. মাল-সম্পদ বিনষ্ট করা।