মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৪৬
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’জন মহিলার তাদের নিজ নিজ ছেলে ছিল। হঠাৎ এক নেকড়ে বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে যায়। তখন তাদের একজন সঙ্গীনীকে বললো, তোমার ছেলেকে (বাঘে) নিয়েছে। আর দ্বিতীয় জন বললো, বরং তোমার ছেলেকে (বাঘে) নিয়েছে। এই নিয়ে পর দু’জন দাঊদ (আলাইহিস সালাম) এর নিকট নালিশ নিয়ে গেল। তিনি বয়সে বড় মহিলার পক্ষে সন্তানের রায় দিলেন। তখন উভয়ে বেরিয়ে সুলায়মান ইবনু দাঊদ (আলাইহিস সালাম) এর নিকট উপস্থিত হয়ে তাকে সে ঘটনা বলল। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি সন্তানটিকে কেটে উভয়ের মাঝে ভাগ করে দেবো। তখন ছেটি মহিলাটি বললো, না, তা করবেন না। আল্লাহ আপনার প্রতি রহম করুন (আমি মেনে নিলাম) ছেলেটি ঐ মহিলারই। তখন তিনি ছোট মহিলার পক্ষে ছেলে প্রদানের রায় দিলেন। বর্ণনাকারী বলেনঃ আবূ হুরায়রা (রাঃ) বললেনঃ আল্লাহর কসম! আমি سكين ’ছুরি’ শব্দটি সেদিন ব্যতীত আর কখনও শুনিনি। আমরা مُدْيَةَ বলতাম।