মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৫০
এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ তুমি এক বছর পর্যন্ত তার ঘোষণা দিবে এবং তুমি থলি ও বাঁধন চিনে রাখবে। তারপরে তুমি তা খরচ করতে পার। আর যদি তার প্রকৃত মালিক আসে, তবে তাকে তা আদায় করে দিবে। তারপর সে বললো, ইয়া রাসুলাল্লাহ! হারানো বকরির (কী হুকুম)? তিনি বললেন, তা তুমি নিয়ে রাখ। কেননা, এটি তুমি নিবে কিংবা তোমার ভাই নিবে কিংবা নেকড়ে নিয়ে যাবে। তারপর সে বললো, ইয়া রাসুলাল্লাহ! তবে যদি হারানো উট হয়? বর্ণনাকারী বলেনঃ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাম্বিত হলেন, এমনকি তাঁর উভয় গণ্ড লাল হয়ে গেল। (অথবা রাবী বলেছেনঃ তার চেহারা লাল হয়ে গেল।) তারপর তিনি বললেনঃ তাকে নিয়ে তোমার ভাবনা কী? তার সাথে আছে তার জুতো আর পানির মশক; যতক্ষন না তার মালিক তাকে পেয়ে যায়।