Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৫৭

প্রায় ২ মিনিট · ২৫৭ শব্দ

তিনি বলেন, আমি এবং যায়িদ ইবনু সুহান ও সালমান ইবনু রাবীআ যুদ্ধে বের হলাম। আমি একটি ছড়ি পেয়ে তা উঠিয়ে নিলাম। তখন আমার সঙ্গীদ্বয় আমাকে বললেন, তুমি তা রেখে দাও। আমি বললাম, না বরং আমি এটির ঘোষণা করব। যদি এটির মালিক আসে তো ভাল, অন্যথায় আমি এটি নিয়ে ব্যবহার করব। তিনি বলেন, আমি উভয়ের কথা প্রত্যাখ্যান করলাম। তারপর যখন আমরা যুদ্ধ থেকে ফিরে এলাম, তখন এক সময়, আমার হজ্জে যাওয়ার সুযোগ এল। তখন আমি মদিনায় গেলাম এবং উবায় ইবনু কা’ব (রাঃ) এর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি ছড়ির ঘটনা এবং সঙ্গীদ্বয়ের কথা তাকে বললাম। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায় একটি থলে পেয়েছিলাম। তাতে একশ দ্বীনার ছিল। আমি সেটি নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তিনি বললেনঃ তুমি তা এক বছর পর্যন্ত ঘোষণা দেবে। বর্ণনাকারী বললেন, আমি তার ঘোষণা দিলাম, কিন্তু তা চিনে নিতে পারে এমন কাউকে পেলাম না। পরে আমি তার কাছে এলাম, তখন তিনি বললেনঃ (আরো) এক বছর পর্যন্ত প্রচার কর। তারপরও আমি তার কোন দাবীদার গেলাম না। তারপর আবার আমি তার কাছে এলাম। তখন তিনি বললেনঃ (আরো) এক বছর তার ঘোষণা দাও। তারপরও আমি কাউকে সেটির দাবীদার পেলাম না। তিনি বললেনঃ তুমি এটির সংখ্যা, থলে ও তার বন্ধন (স্মরণে) সংরক্ষণ করে রাখবে। যদি এর মালিক আসে, (তবে ভাল।) অন্যথা তুমি তা ভোগ করবে। তারপর তা আমি ভোগ করলাম। তিনি বলেন, পরে আমি তার (সালামা-র) সঙ্গে সাক্ষাত করলাম। তখন তিনি বললেন, আমার খেয়াল নেই যে, তিনি কি তিন বছরের কথা বলেছিলেন, না এক বছরের।

ছবি বানান