মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৫৯
কুতায়বা ইবনু সাঈদ, আবূ বকর ইবনু আবূ শায়বা, ইবনু নুমায়র মুহাম্মাদ ইবনু হাতেম ও আবদুর রাহমান ইবনু বিশর (রহঃ) সকলেই সালমা ইবনু কুহাইল (রহঃ) থেকে একই সুত্রে শুবা (রাঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। হাম্মাদ ইবন সালামা ব্যতীত উল্লিখিত সকলের বর্ণিত হাদীসেই 'তিন বছর' কথাটি উল্লেখ আছে। হাম্মাদের হাদিসে আছে দুই বছর কিংবা তিন বছর। আর সুফিয়ান, যায়দ ইবনু আবূ উনায়সা ও হাম্মাদ ইবনু সালামা (রহঃ) এর হাদীসে রয়েছে, 'যদি কোন ব্যক্তি এরপর আসে এবং তার গণনা, (থলে) ও তার বন্ধনের বর্ণনা দিতে পারে, তবে তাকে তা দিয়ে দিবে।' আর সুফিয়ান (রহঃ) ওয়াকী (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন, অন্যথা তা তোমার মালের মতই। আর ইবনু নুমাইর (রহঃ) এর বর্ণনায় 'অন্যথা তুমি তা ব্যবহার করতে পারবে' বর্ণিত হয়েছে।