মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৬৫
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মেহমানদারী তিন দিন এবং উত্তমরূপে মেহমানদারী একদিন ও একরাত্রি কোন মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাই এর নিকট অবস্থান করে তাকে পাপে নিপতিত করবে। তখন তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! কিভাবে সে তাকে পাপে নিপতিত করবে? তিনি বললেনঃ, সে (মেহমান) তার নিকট (এমন দীর্ঘ সময়) অবস্থান করবে, অথচ তার (মেযবানের) নিকট এমন কিছু নেই, যদ্বারা এ সে তার মেহমানদারী করবে।