মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪০৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীর গোত্রের খেজুর বাগান কেটেছিলেন এবং জ্বালিয়ে দিয়েছিলেন। এ সম্পর্কে কবি হাসসান (রাঃ) বলেন, ’বনী লুওয়াই (অর্থাৎ কুরায়শ) এর সর্দারদের কাছে বুওয়ায়রায় আগুনের লেলিহান শিখা খুব সহজ হয়ে গিয়েছে।” আর এ সম্পর্কেই নাযিল হয়েছে এই আয়াতঃ (অর্থ) তোমরা যে সব খেজুর গাছ কেটেছো অথবা তা কাণ্ডের উপর রেখে দিয়েছো ...... শেষ পর্যন্ত।