Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪৪২

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, যে ব্যাক্তি সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করে এবং পরিপূর্নভাবে উযূ করে, অতঃপর ফরয সালাতের উদ্দেশ্যে হেঁটে গিয়ে লোকজনের সঙ্গে সালাত (নামায/নামাজ) আদায় করে, কিংবা তিনি বলেন, জামাআতের সঙ্গে সালাত আদায় করে, কিংবা তিনি বলেন, মসজিদে সালাত আদায় করে, আল্লাহ সেই ব্যাক্তির গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন।

ছবি বানান