Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪২৯

প্রায় ১ মিনিট · ১৪৫ শব্দ

ফাতিমা এবং আব্বাস (রাঃ) উভয়েই আবূ বকর (রাঃ) এর নিকট আগমন করলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুত্রে তাদের প্রাপ্য মীরাসের দাবী নিয়ে। তারা তখন ফাদাকের ভূমি এবং খায়বারের অংশের দাবী জানালেন। তখন আবূ বকর (রাঃ) উভয়কে বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি ...... এরপর যুহরী (রহঃ) থেকে উকায়ল কর্তৃক বর্ণিত হাদীসের মর্মার্থের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। কিন্তু তিনি এতে বর্ণনা করলেন যে, এরপর আলী (রাঃ) দাঁড়ালেন এবং আবূ বকর (রাঃ) এর বিশেষ অধিকার ও বিশাল মর্যাদা বর্ননা করলেন এবং তার ইসলাম গ্রহণের প্রবনতার কথা বললেন। এরপর তিনি আবূ বকর (রাঃ) এর কাছে গেলেন এবং তার কাছে বায়আত গ্রহণ করলেন। তারপর জনগণ আলী-এর নিকট এসে বললেন, আপনি ঠিকই করেছেন, আপনি সুন্দর করেছেন। যখন আলী (রাঃ) সঙ্গত বিষয়টার নিকটবর্তী হলেন, তখন লোকজনও তার সংস্পর্শে আসতে লাগলো।

ছবি বানান