মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৪৯
আলী ইবনু হাসান ইবনু সুলায়মান কুফী ... হিশাম (রহঃ) থেকে একই সুত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এইটুকু ব্যতিক্রম বলেছেন যে, “সেই রাত থেকেই রক্ত প্রবাহিত হতে লাগলো এভাবে অনবরতঃ রক্ত প্রবাহিত হচ্ছিল। অবশেষে তিনি মারা যান। তিনি তার হাদীসে অরো কিছু অতিরিক্ত বর্ণনা করেছেন। এ সম্পকে (সা’দ (রাঃ) কে ভৎসনা করে) একজন কাবি বলেনঃ হে সা’দ ইবনু মুয়ায! বনূ কুরায়যা এবং বনূ নাযীর এর খবর কি? তোমার জীবনের শপথ! সা’দ ইবনু মুয়াযকে যে প্রভাতে বহন করে আনা হয়েছিল, তিনি অবশ্যই অতি সহনশীল (হওয়ার পরিচয় দিয়েছেন)। (হে আউস সম্প্রদায়) তোমরা তোমাদের ডেগগুলো (অর্থাৎ তোমাদের মিত্রদের) খালি রেখে দিয়েছ, তাতে আজ কোন কিছু নেই। (অর্থাৎ তোমাদের মিত্ররা তোমাদের দ্বারা কোন সহায়তা লাভ করেনি) হয়েছে। অথচ তোমাদের বিপক্ষের (খাজরাজ সম্প্রদায়ের) ডেগগুলো গরম তা টগবগ করছে (অর্থাৎ তারা তাদের মিত্ররদের উপকার করেছে) সভ্রান্ত আবূ হুবাব (আবদুল্লাহ ইবন উবাই) বলেছিলেন, তোমরা হে বনূ কায়নূকা গোত্র! অবস্হান কতে চলে যেও না। আর তারা তাদের শহরে ভারী পাথর। যে রূপে শয়তানে (পাহাড়ে) পাথরগুলো ভারী হয়েছে।