Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৬২

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

ইসহাক ইবনু ইবরাহীম, মুহাম্মাদ ইবনু রাফে ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে একই সুত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি ফারওয়া ইবনু ’নুআছা’ স্থলে নু’আমা জুযামী কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে, তারা পরাজিত হয়েছে, কাবার রবের কসম! তারা পরাজিত হয়েছে কাবার রবের কঁসম” তিনি তাঁর হাদীসে একথাটিও অতিরিক্ত বর্ণনা করেছেন যে, “অবশেষে আল্লাহ তায়ালা তাদেরকে পরাজিত করলেন”। রাবী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের পিছন থেকে দেখলাম যে, তিনি তার খচ্চরের উপর থেকে নিজ পায়ের গোড়ালী দিয়ে একে আঘাত করে তাদের পিছনে ধাবিত করছিলেন।

ছবি বানান