মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৬৬
তিনি বলেন, আমি বারা (রাঃ) এর কাছে শুনেছি, বনী কায়েসের এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেছিল, আপনারা কি হুনায়নের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পলায়ন করেছিলেন? তখন বারা (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পলায়ন করেননি। (তবে ব্যাপার এ ছিল যে,) হাওয়াযিন গোত্রের লোকেরা দক্ষ তীরান্দায ছিল। আমরা যখন তাদেঁর উপর আক্রমণ করলাম তখন তারা বিক্ষিপ্ত হলো। তখন আমরা গনীমতের মালের দিকে ছুটে গেলাম। তখন তারা ফিরে এসে আমাদের উপর (অতর্কিতে) পাল্টা আক্রমন করে তীর নিক্ষেপ করতে শুরু করল। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর সাদা বর্ণের খাচ্চরের উপর দেখতে পেলাম। আর আবূ সূফিয়ান ইবনু হারেস (রাঃ) তার লাগাম ধরে রেখেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেনঃ আমি অবশ্যই নবী, একথা মিথ্যে নয়। আমি আবদুল মুত্তালিব এর বংশধর।