Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৭৪

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, আমর আন-নাকিদ ও ইবনু আবূ উমার (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তখন কাবার (অভ্যন্তরে) চারদিকে তিনশত ষাটটি মূর্তি ছিল। তার হাতে একটি ছড়ি ছিল তিনি তা দিয়ে মূর্তিগুলোকে খোঁচা দিতে ছিলেন এবং বলছিলেনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; মিথ্যাতো বিলুপ্ত হবারই। (১৭ঃ ৮১) সত্য এসেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে না পারে পুনরাবৃত্তি করতে। (৩৪ঃ ৪৯) ইবনু আবূ উমার (রহঃ) يَوْمَ الْفَتْحِ (বিজয়ের দিন) কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন।

ছবি বানান