মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪৯২
সাহল ইবনু সাঈদ (রাঃ) কে যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি (আবু হাযিম) বললেন, আল্লাহর কসম! আমি সম্যকভাবে জানি, কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখম ধুয়ে দিচ্ছিলেন, কে পানি ঢেলে দিচ্ছিলেন এবং কিসের দ্বারা তাঁর চিকিৎসা করা হয়েছিল। তারপর তিনি আবদুল আযীযের মাধ্যমে বর্ণিত পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেন। অবশ্য তাঁর বর্ণনায় এ পার্থক্য রয়েছেঃ “তার মুখমন্ডল যখম করা হয় এবং هُشِمَتْ এর স্থলে كُسِرَتْ শব্দ ব্যাবহার করেছেন। (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহত হওয়া সংক্রান্ত সাহল ইবনু সা’দ (রাঃ) এর এ বর্ণনাটি সামান্য শাব্দিক পরিবর্তন সহ অন্য সুত্রেও বর্ণিত হয়েছে।)