মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫০১
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বায়তুল্লাহর দিকে মুখ করে কুরায়শের ছয় ব্যক্তির জন্য বদ দুআ করলেন। তাদের মধ্যে আবূ জাহল, উমাইয়া ইবনু খালফ, উতবা ইবনু রবীআ, শায়বা ইবনু রাবীআ, উকবা ইবনু আবূ মু’আইত রয়েছে। আল্লাহর কসম করে বলছি আমি তাদের পতিত শবদেহগুলো, বদরে দেখেছি! সূর্যতাপ তাদের বিকৃত করে ফেলেছিল। আর সেই দিনটিও ছিল অত্যন্ত গরমের।