মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪৫২
তিনি রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছেন। তিনি প্রথমে কুলি করলেন, নাক ঝাড়লেন। তারপর তিনবার মুখ ধুইলেন, তিনবার ডান হাত এবং বাম হাত তিনবার। আর এমনটি পানি দিযে মাথা মাসেহ করলেন, যা হাতের অবশিষ্ট পানি নয়। তারপর উভয় পা পরিষ্কার করে ধুইলেন। আবূত তাহির (রহঃ) বলেন, ইবনু ওহাব (রহঃ) হাদীসটি আমর ইবনুল হারিসের সুত্রে আমার নিকট বর্ণনা করেছেন।