Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫২৬

প্রায় ২ মিনিট · ২৩৯ শব্দ

তিনি বলেন, আমি ফজরের আযানের আগেই বের হয়ে পড়লাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধেল উঠনি তখন যু-কারদে (চারণ ভূমিতে) চরছিল। তখন আমার সাথে রহমান ইবনু আওফ (রাঃ) এর গোলামের সাক্ষাৎ হলে সে বলল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধেল উটনী সমুহকে নিয়ে গেছে। আমি বললাম, কে সেগুলো নিয়ে গেছে? সে বলল, গাতফান গোত্রের লোকেরা। রাবী বলেন, তখন আমি উচ্চস্বরে তিনবার হাকঁ দিলাম; আগমন! (ভোররাতে) (সাহায্য চাই, সাহায্য)। রাবী (সালামা ইবনু আকওয়া) বলেন, মদিনার উভয় প্রান্তের মধ্যবর্তী সবাইকে আমি আমার সে হাক শুনালাম তারপর সোজা বেরিয়ে পড়লাম এবং যু-কারদের গিয়ে তাদের (লুটেরাদের) নাগালে পেলাম। তখন তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিলাম। তখন আমি তীর নিক্ষেপ করতে শুরু করলাম। আমি ছিলাম একজন (দক্ষ) তীরন্দাজ। আর তখন আমি বীরত্ব সূচক কবিতা আবৃতি করছিলাম, আমি আকওয়ার পুত্র, আজ ইতরদের ধ্বংসের দিন। (কিংবা আজ তার দিন, যে শৈশব থেকে যুদ্ধের স্তন্য পান করেছে)। আমি আমার তীর নিক্ষেপ ও বীরত্বব্যঞ্জক কখিতা আবৃতি করতে থাকলাম। অবশেষে আমি উটনীগুলো মুক্ত করলাম এমনকি আমি তাদের ত্রিশটি (বড়) চাদরও ছিনিয়ে নিলাম। এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লোকজন এসে পড়লেন। তখন আমি বললাম, “ইয়া রাসুলাল্লাহ! আমি তাদের পানির পথ রুদ্ধ করে রেখেছি, তাই তারা পিপাসার্ত। এবার আপনি একটি বাহিনী প্রেরণ করুন। তখন তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ আকওয়া, যথেষ্ট (বিরত্ব) দেখিয়েছ। এবার দয়স দেখাও। রাবী বলেনঃ তারপর আমরা ফিরে এলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁরই উঠিনি পিছনে বসিয়ে নিলেন। এভবাএ আমরা মদিনায় পৌছলাম।

ছবি বানান