Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৩২

প্রায় ২ মিনিট · ১৯৭ শব্দ

তিনি বলেছেন, ওহুদ যুদ্ধের দিন পরাস্ত হয়ে কতিপয় লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।আবূ তালহা (রাঃ) তার সামনে একটি ঢাল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আড়াল করে রেখেছিলেন। আর আবূ তালহা (রাঃ) ছিলেন একজন অতি দক্ষ তীরন্দাজ। সেদিন (যুদ্ধে) তিনি দুই বা তিনটি ধনুক ভেঙ্গে ফেলেন। রাবী বলেন, যখনই কোন ব্যক্তি তীর ভর্তি তুনীর নিয়ে পাশ দিয়ে যেতো, তখনই তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, এগুলো আবূ তালহার জন্য রেখে যাও। রাবী বলেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে লোকজনের প্রতি তাকাতেন, তখনই আবূ তালহা (রাঃ) বলে উঠতেন, হে আল্লাহর নবী! আপনার জন্য আমার পিতামাতা কোরবান! আপনি মাথা উঠাবেন না; এমন না হয় শত্রু পক্ষের তীর এসে আপনার গায়ে লাগে। আপনার সীনার রক্ষার্থে আমার সীনা নিবেদিত। আবূ তালহা বলেন, আমি (সেদিন) আবূ বকর তনয়া আয়িশা ও উম্মে সুলায়মকে এমন অবস্থায় দেখেছি, তারা তাদের পিঠে পানির মশক বয়ে আনছিলেন। তখন তারা এমনভাবে কাপড় গুছিয়ে চলছিলেন যে, ”আমি তাদের নলীর খাড়ু দেখতে পাচ্ছিলাম। তারা আহতদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। তারা আবার গিয়ে মশক ভরে পনি এনে আহতদের মুখে পানি দিচ্ছিলেন। আবূ তালহার হাত থেকে সেদিন তন্দ্রার ঘোরে দুবার বা তিনবার তলোয়ার পড়ে যায়।

ছবি বানান