মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৪৩
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ঊনিশটি যুদ্ধ করেছি। জাবির (রাঃ) বলেন, আমি বদর ও উহুদ যুদ্ধে অংশ গ্রহণ করতে পারিনি। আমার পিতা আমাকে তা থেকে বিরত রেখেছিলেন। তারপর যখন উহুদ যুদ্ধে (আমার পিতা) আবদুল্লাহ (রাঃ) শহীদ হলেন তারপর থেকে আমি আর কখনো কোন যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পশ্চাৎপদ হইনি।