মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৫৮
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বিষয়টি (ইসলামী রাষ্ট্র) পরাক্রমশালী থাকবে বারজন খলীফা পর্যন্ত। রাবী বলেন, তারপর তিনি কিছু বললেন, যা আমি বুঝতে পারিনি। তাই আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, (বলেছেনঃ) তাঁদের সকলেই হবে কুরায়শ থেকে।