মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৪৮
তিনি বলেন, তোমাদের উপর এরূপ অনেক আমীর কর্তৃত্ব করবে তোমরা তাদের (কিছু কাজ) পছন্দ করবে এবং(কিছু কাজ) অপছন্দ করবে। যেজন তাদের অপছন্দ করল সে দায়মুক্ত হল এবং যে প্রত্যাখ্যান করল সে নিরাপদ হল। কিন্তু যেজন তাদের প্রতি সন্তুষ্ট থাকল এবং অনুসরণ করল (সে ক্ষতিগ্রস্ত হল।) লোকেরা জানতে চাইল, ইয়া রাসুলাল্লাহ আমরা কি তাদের বিরুদ্ধে লড়াই করব না? তিনি বললেনঃ না-যতক্ষন তারা সালাত আদায়কারী থাকবে। (অপছন্দ করল) অর্থাৎ যেজন অন্তর থেকে তাদের অপছন্দ করল এবং অন্তর থেকে প্রত্যাখ্যান করলো।