মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৫৪
তিনি বলেন, হুদাইবিয়ার দিন আমরা ছিলাম চৌদ্দশ, আমরা তার (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) হাতে বায়আত হলাম। আর উমার (রাঃ) তাঁর হাত ধরে (বায়আত গ্রহণ করেছিলেন) সামুরা (বাবলা) নামক গাছের তলে এবং তিনি বলেছেন, আমরা এ মর্মে তার হাতে বায়আত হলাম যে, আমরা পলায়ন করবো না। কিন্তু 'আমরা মৃত্যুবরণ করবো' এ শপথ গ্রহণ করিনি।